Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিনের পরদিনই মন্ত্রী! তাজ্জব কোর্ট

জামিনের পরদিনই মন্ত্রী! তাজ্জব কোর্ট
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ‘জামিন পাওয়ার পরের দিনই আপনি মন্ত্রী হয়ে গেলেন!’ সোমবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লেন চাকরি দুর্নীতি মামলায় অভিযুক্ত তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজি। তাঁর মুক্তির পর সাক্ষীরা প্রভাবিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। গত সেপ্টেম্বরে এই মামলায় জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছিলেন বালাজি। তাঁর জামিন বাতিলের আবেদন করা হয় আদালতে। এদিন সেই মামলার শুনানিতেই বিচারপতি ওই মন্তব্য করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ