Bartaman Logo
২৭ মে, ২০২৬

জামিন পাননি নিজ্জর হত্যায় অভিযুক্তরা, জানাল কানাডা

জামিন পাননি নিজ্জর হত্যায় অভিযুক্তরা, জানাল কানাডা
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে অভিযুক্তদের জামিন দেওয়া হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী হেফাজতেই রয়েছেন তাঁরা। শুক্রবার এমনই জানিয়েছে কানাডা। নিজ্জর মামলায় অভিযুক্ত চার ভারতীয় কানাডার সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে বলে এই আগে শোনা গিয়েছিল। যা নিয়ে সেদেশে হইচই পড়ে যায়। কানাডায় আসন্ন সংসদীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে খালিস্তানপন্থীরা। কার্যত তাদের চাপের মুখে তড়িঘড়ি বিবৃতি দিল ট্রুডো সরকার। সে দেশের সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যান সেমর  জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি ব্রিটিশ কলাম্বিয়া কোর্টে ওই মামলার শুনানি হবে। তারপরই নির্ধারিত হবে মামলার পরবর্তী দিন। ট্রুডো সরকারের তরফে এও জানানো হয়েছে, অভিযুক্ত চারজনকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কারণ এনিয়ে কোনও শুনানিও আদালতে হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ