Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে জবাব তলব করল বাংলাদেশ হাইকোর্ট

রাষ্ট্রদ্রোহ মামলায় আজ, মঙ্গলবারও জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। যার ফলে জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসীকে। তবে এই মামলায় কেন সন্ন্যাসীকে জামিন দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে জবাব তলব করেছে হাইকোর্ট

জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে জবাব তলব করল বাংলাদেশ হাইকোর্ট
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ৪ ফেব্রুয়ারি: রাষ্ট্রদ্রোহ মামলায় আজ, মঙ্গলবারও জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। যার ফলে জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসীকে। তবে এই মামলায় কেন সন্ন্যাসীকে জামিন দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে জবাব তলব করেছে হাইকোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বিষয়টি জানাতে বলেছে বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ। পুলিসের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় দু’মাসের বেশি জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ। গত ২০২৪-এর ২৫ নভেম্বর বিকেলে জাতীয় পতাকা অবমাননার দায়ে ইসকনের সন্ন্যাসীকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিস। তারপরের দিন ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সেদিনও জামিন খারিজ হয়ে যায় চিন্ময়প্রভুর। গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু সন্ন্যাসীর হয়ে কোনও আইনজীবী মামলা লড়তে গেলে হামলার মুখে পড়তে হচ্ছিল। তাই প্রাণভয়ে কোনও আইনজীবীই সেদিন চিন্ময়কৃষ্ণের হয়ে আদালতে সওয়াল করতে আসেননি। ফলে পিছিয়ে যায় জামিন মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ২ জানুয়ারি। সেদিনও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ