ভারুচ: জামিনে ছাড়া পেয়েই ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুজরাতের ভারুচ জেলার ঘটনা। অভিযুক্তের নাম শৈলেশ রাঠোড় (৩৫)। পুলিস জানিয়েছে, ১৮ মাস আগে ওই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে শৈলেশকে গ্রেপ্তার করেছিল পুলিস। সম্প্রতি জামিনে বেরিয়েছিল সে। এরপর ফের ১৫ ও ২২ ডিসেম্বর বৃদ্ধার ঝুপড়িতে গিয়ে তাঁকে ফের ধর্ষণ করে শৈলেশ। দেওয়া হয় প্রাণনাশের হুমকি। শৈলেশকে ধরতে টিম গঠন করেছে পুলিস, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল অপারেশনস গ্রুপ।



