Bartaman Logo
২৭ মে, ২০২৬

জম্মুতে জঙ্গি হানা, খুন ২ ভিলেজ গার্ড

জম্মুতে জঙ্গি হানা, খুন ২ ভিলেজ গার্ড
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের জঙ্গি হানায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার জম্মু অঞ্চলের কিশতওয়ারে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন দু’জন ভিলেজ ডিফেন্স গার্ড। তাঁদের ওহলি কুন্তওয়ারা গ্রামের বাড়ি থেকে অপহরণ করে একদল সশস্ত্র জঙ্গি। তারপর কুন্তওয়ারার জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে তাঁদের গুলি করে খুন করা হয়। নিহতদের নাম নাজির আহমেদ ও কুলদীপ কুমার। জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের শাখা কাশ্মীর টাইগার্স এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদু্ল্লা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁদের বক্তব্য, এই ধরনের হিংসা জম্মু-কাশ্মীরের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্রমেই বাধা হয়ে দাঁড়াচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ