শ্রীনগর: পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি। এর জেরে শনিবার মৃত্যু হয়েছে একই পরিবারের এক মহিলা, তাঁর ১০ মাসের পুত্র সন্তান সহ মোট তিনজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার চামালু মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়িতে চেপে মালিকোট গ্রাম থেকে চাস্সানার দিকে রওনা দিয়েছিল ওই পরিবার। রাত ১২টা ৪০ মিনিটে পাহাড়ি পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারান চালক। এর জেরে সোজা খাদে গিয়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুলচা দেবী (২৭), তাঁর ১০ মাসের সন্তান নীরজ সিং ও ভাইপো সন্ধুর সিংয়ের (১৯)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের জম্মুর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।



