Bartaman Logo
২৭ মে, ২০২৬

জম্মু ও কাশ্মীরের বারামুলায় যৌথবাহিনীর হাতে নিকেশ দুই জঙ্গি, জারি এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরের বারামুলায় যৌথবাহিনীর হাতে নিকেশ দুই জঙ্গি, জারি এনকাউন্টার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শ্রীনগর: উপত্যকায় ফের সাফল্য। জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের সাগিপোরাতে দুই জঙ্গিকে নিকেশ করল যৌথবাহিনী। এই নিয়ে গত তিন সপ্তাহে উত্তর কাশ্মীরে তিনটি এনকাউন্টার করল যৌথবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিসের কাছে খবর আসে পানিপুরা ও সাগিপোরাতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই খবরের উপর ভিত্তিতেই আজ, শুক্রবার সকালে ওই এলাকাগুলিতে অভিযানে যায় জম্মু ও কাশ্মীর পুলিস এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছতেই পুলিস ও জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জঙ্গিদের লক্ষ্য করেও গুলি চালাতে থাকে যৌথবাহিনী। আর তাতেই দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এখনও  পানিপুরা ও সাগিপোরাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে যৌথবাহিনীর। বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকাগুলিতে লুকিয়ে রয়েছে বলেই মনে করছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ