Bartaman Logo
২৭ মে, ২০২৬

জম্মু ও কাশ্মীরে নদীতে বাস, মৃত ৪

জম্মু ও কাশ্মীরে নদীতে বাস, মৃত ৪
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। এছাড়াও গাড়ির চালক সহ নিখোঁজ দু’জন। সূত্রের খবর, রবিবার গাড়ি করে পাঁচজন কিস্তওয়ার শহরে যাচ্ছিলেন। পাদ্দেরের কাছে সন্ন্যাসে গাড়িটি পিছলে পাশের নদীতে গড়িয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজন যাত্রীর। খবর পেয়েই উদ্ধারের কাজ শুরু হয়। উধমপুরের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি কিস্তওয়ারের ডিস্ট্রিক্ট কমিশনার রাজেশ কুমার শাবনের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক্স হ্যান্ডলে মন্ত্রী জানান, ‘পথ দুর্ঘটনায় চারযাত্রীর ঘটনাস্থলে মৃত্যুতে আমি শোকস্তব্ধ। চালক সহ এক যাত্রীর কোনও খোঁজ নেই। শোকগ্রস্ত পরিবারগুলিকে সান্ত্বনা জানাই।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ