Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

জামালপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার চরককৃষ্ণপুরে কীটনাশক খেয়ে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। মৃতার নাম মনীষা ঘোষ(১৫)। সে জামালপুরের চক্ষণজাদি হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত। শনিবার সকালে বাড়িতে সে কীটনাশক খায়। তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা উত্তমকুমার ঘোষ বলেন, মেয়ে ইদানীং বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। এনিয়ে শুক্রবার রাতে বকাঝকা করা হয়। সেই অভিমানেই ও কীটনাশক খেয়েছে।
Advertisement
শক্তিগড়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু: শক্তিগড় থানার জোতরামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুরজিৎ দাস(৩২)। তিনি ট্রেনে হকারি করতেন। পরিবারের দাবি, মাসখানেক আগে সুরজিতের স্ত্রী এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। তারপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ