Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, ধৃত ১

জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, ধৃত ১
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জাল আধার কার্ড বানিয়ে জমি বিক্রির চেষ্টা। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দাদপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আব্বাস আলি নায়েক। ওই ব্যক্তি গোলাম মোর্তাজা নামে এক ব্যক্তির আধার কার্ড জাল করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ২১ শতক জমি বিক্রির চেষ্টা করেছিলেন। গোলাম মোর্তাজা বহুদিন আগে প্রয়াত। জমি বিক্রির তোড়জোরের কথা জানতে পেরে তাঁর ছেলে রফিকুল ইসলাম থানায় অভিযোগ করেছিলেন। গ্রামবাসীরাই প্রতারককে থানায় ধরে নিয়ে এসেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, জাল আধার কার্ডে নিজের ছবি দিয়ে গোলাম মোর্তজার নাম বসিয়েছিল প্রতারক আব্বাস আলি। ঘটনার জেরে জমি বিক্রির জালিয়াতির সঙ্গে জাল আধার কার্ডের প্রসঙ্গটিও সামনে এসেছে। পুলিস জানিয়েছে, ওই বিষয়ে তত্ত্বতলাশ করা হচ্ছে। জাল আধার কার্ড তৈরির চক্রকে দ্রুত ধরে ফেলা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ