Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি বিবাদকে কেন্দ্র করে কাকু, কাকিমাকে মার

জমি বিবাদকে কেন্দ্র করে কাকু, কাকিমাকে মার
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের কাঞ্চনটোলায় জমি বিবাদকে কেন্দ্র করে কাকু ও কাকিমাকে হাঁসুয়া ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। গুরুতর আহত কাকু ও কাকিমা চিকিৎসাধীন মালদহ মেডিক্যালে।
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে খবর, চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের কাঞ্চনটোলা গ্রামের বাসিন্দা নিধির ঘোষ (৪৫) দিনমজুর। তাঁর ভাইপো প্রসেনজিৎ ঘোষের সঙ্গে প্রায় ৫ কাঠা বসতবাড়ির জমি ঘিরে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। সোমবার সকালে ঘরের চাল ঠিক করছিলেন নিধির। তখন তাঁকে কাজে বাধা দেন ভাইপো। বচসা হওয়ার পর শুরু হয় হাতাহাতি। অভিযোগ প্রসেনজিৎ বাঁশ ও হাঁসুয়া নিয়ে কাকু ও কাকিমা কবিতা ঘোষের উপর চড়াও হয়। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তারা। গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে গেলে সেখান থেকে তাঁদের পাঠানো হয় মালদহ মেডিক্যালে। কবিতা বলেন, আমাদের জমি জোর করে দখল করতে হামলা করা হয়েছে। স্থানীয়রা ছুটে না এলে ভাইপো আমাদের প্রাণে মেরে ফেলত।
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, বসতবাড়ির জমি নিধির ঘোষ নিজের বলে দাবি করছেন। আমরা মারধর করিনি। আমাদের মারতে এলে বাধা দিয়েছিলাম। আমার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ ভিত্তিহীন। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
মানিকচক থানার পুলিস জানিয়েছে একপক্ষের লিখিত অভিযোগ জমা হয়েছে।  অপরপক্ষ মালদহ জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ