Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি বিবাদে জখম ছয়

জমি বিবাদে জখম ছয়
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: জমি বিবাদকে কেন্দ্রে করে দু’পক্ষের সংঘর্ষে জখম কয়েকজন। মঙ্গলবার ঘটনাটি ঘটে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাঠগাঁও গ্রামে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ছ’জন জখম হন। তাঁদের নিয়ে যাওয়া হয় দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, কামালউদ্দিন ও দারাজউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে চা বাগানের জমি নিয়ে বিবাদ চলছিল। একাধিকবার সালিশি বৈঠকও হয়। এদিন সকালে বিতর্কিত জমিতে দারাজউদ্দিনের পরিবারের লোকজন ঘর বানাতে যায়। সেখানে কামালউদ্দিনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকা দু’পক্ষের মধ্যে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই স্থানীয়রা খবর দেয় পুলিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ