Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জলের ট্যাঙ্ক পরিষ্কার করার দাবি, বিক্ষোভ সাহেবখালিতে

জলের ট্যাঙ্ক পরিষ্কার করার দাবি, বিক্ষোভ সাহেবখালিতে
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: জলের ট্যাঙ্ক পরিষ্কার করার দাবিতে এলাকাবাসীদের বিক্ষোভ। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি এলাকায় সোমবারের ঘটনা। দীর্ঘদিন ধরে সুন্দরবন লাগোয়া ওই এলাকায় জলের ট্যাঙ্ক অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। সেই ট্যাঙ্ক থেকে নেওয়া জল ফিল্টার করে এলাকাবাসীরা খেতে বাধ্য হচ্ছেন। কিন্তু বার বার বলা সত্ত্বেও প্রশাসনের তরফে ওই ট্যাঙ্কটি পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে এদিন ওই পানীয় জলের ট্যাঙ্কের সামনে কলসি ও জলের পাত্র নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
Advertisement
তাঁদের দাবি, অপরিষ্কার ওই জল ফিল্টার করে খেলেও রোগ হতে পারে। তাই দ্রুত ওই ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। আর শুধু একবার নয়, নিয়ম করে প্রতিমাসে জলের ট্যাঙ্কটি পরিষ্কার করতে হবে। এই বিষয়ে প্রশাসনের কেউ কোনও মন্তব্য করতে চাননি। তবে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা বলেন, বিষয়টি শুনলাম। দ্রুত এলাকাবাসীদের সুরক্ষার জন্য ট্যাঙ্কটি পরিষ্কার করার ব্যবস্থা করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ