Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার মাধ্যমিক পরীক্ষায় বসছে প্রায় ৪৩ হাজার পরীক্ষার্থী

জেলার মাধ্যমিক পরীক্ষায় বসছে প্রায় ৪৩ হাজার পরীক্ষার্থী
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আজ, সোমবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু। এবছর বীরভূম জেলায় ৪৩হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। তবে নজর কেড়েছে ছাত্রীদের সংখ্যা। ছাত্রদের পিছনে ফেলে জেলার ছাত্রীরা অনেকটাই এগিয়ে রয়েছে। এবছর ছাত্রদের তুলনায় ৬২৩৭ জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। অনেকে মনে করছেন, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের সুফল মিলছে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে জেলার প্রশাসনিক মহলে ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে জেলা পুলিস ও প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যাতে যানজটের মুখোমুখি হতে না হয় সেজন্য পুলিস গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে। পরীক্ষার দু’ঘণ্টা আগে ও পরে যান নিয়ন্ত্রণ চলবে। এছাড়াও জঙ্গলের পথ ধরে পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করাই জেলা প্রশাসনের মূল লক্ষ্য। সেজন্য আগাম সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। এতে পরীক্ষার্থীরা সুবিধা পাবে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই সিসি ক্যামেরার নজরদারি থাকছে। পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ সহ মোট তিনটি জায়গায় সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনও অভিভাবককে ঢুকতে দেওয়া হবে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩হাজার ১৭জন। তারমধ্যে ১৮হাজার ৩৯০জন ছাত্র ও  ২৪হাজার ৬২৭জন ছাত্রী পরীক্ষা দেবে। জেলায় মোট ১২৯টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। তার মধ্যে ৩৮টি মেন ভেনু রয়েছে। বাকিগুলি সাব ভেনু। পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ‘সিক রুম’ গড়ে তোলা হয়েছে। সেখানে স্বাস্থ্যকর্মীরা থাকবেন।  সকাল ১০টা ৪৫মিনিটে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রের গেট সকাল ৯টা ৩০মিনিটের মধ্যে খুলে যাবে। পরদিন থেকে সকাল ১০টায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের গেট খুলবে। জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক চন্দন ঘোষ বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জেলায় মাধ্যমিক পরীক্ষার অয়োজন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে ভয়হীন সুস্থ পরিবেশে পরীক্ষা দিতে পারে তারজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ