Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জলপাইগুড়িতে সাইয়ের জায়গায় চড়ছে গোরু: মন্ত্রী

জলপাইগুড়িতে সাইয়ের জায়গায় চড়ছে গোরু: মন্ত্রী
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি করেছে রাজ্য সরকার। পরে তা নিয়ে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা সাইয়ের সঙ্গে মউ স্বাক্ষর হয়। সাই কর্তৃপক্ষ ক্রীড়াঙ্গন অধিগ্রহণ করে ২০১৭ সালের ২৭ এপ্রিল। মউ অনুসারে সাইয়ের দায়িত্ব, ওই জায়গায় অ্যাথলেটিক্স, তিরন্দাজি, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা। কিন্তু রাজ্যের ক্রীড়া দপ্তরের কাছে ছবি সহ তথ্য এসেছে, ওই জায়গাটি ক্রীড়া ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না। বিষয়টি বুধবার বিধানসভার অধিবেশন পর্বে তুলে ধরেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, সাইয়ের ওই জায়গায় গোরু চড়ে বেড়াচ্ছে। এবিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানালেও কিছু করা হয়নি। তাই বিজেপি বিধায়ক ক্রীড়াবিদদের স্বার্থে কেন্দ্রের সঙ্গে কথা বলুন যাতে জায়গাটি সঠিক কাজে ব্যবহৃত হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ