Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় জখম ৪

জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় জখম ৪
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে একটি চারচাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! সেই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন চারজন। গতকাল, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির হরিমন্দির সংলগ্ন এলাকায়। জখমদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়েছে। জখমরা সকলেই মালবাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিস।
Advertisement
জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাতে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে চারচাকা গাড়িতে করে চারজন মালবাজারে ফিরছিলেন। সেই সময় গয়েরকাটারের দিক থেকে আসা একটি লরির সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে চারচাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চারজনই জখম হন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা এবং ধূপগুড়ি থানার পুলিস। জখমদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনজনের আঘাত গুরুতর। তাই তাদের প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে পুলিস। সূত্রের খবর, ওই লরিটির গতি বেশি ছিল। নিয়ন্ত্রণ না রাখতে পেরেই সোজা গাড়িতে ধাক্কা মারে। তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ