Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে হাসপাতালের সামনে ফাটল দেদার বাজি

জলপাইগুড়ি মেডিক্যালের সামনে বিয়েবাড়ির অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে দেদার ফাটল বাজি। এর জেরে কান ঝালাপালা হয়ে যায় রোগীদের। তবুও পুলিসের হুঁশ ছিল না বলে অভিযোগ। রোগীর পরিজনদের দাবি, মেডিক্যাল চত্বরে যে পুলিসকর্মীরা রয়েছেন, বিষয়টি তাঁরাও দেখেছেন

জলপাইগুড়িতে হাসপাতালের সামনে ফাটল দেদার বাজি
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিক্যালের সামনে বিয়েবাড়ির অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে দেদার ফাটল বাজি। এর জেরে কান ঝালাপালা হয়ে যায় রোগীদের। তবুও পুলিসের হুঁশ ছিল না বলে অভিযোগ। রোগীর পরিজনদের দাবি, মেডিক্যাল চত্বরে যে পুলিসকর্মীরা রয়েছেন, বিষয়টি তাঁরাও দেখেছেন। কিন্তু কোনও পদক্ষেপ করেননি। 
Advertisement
ধূপগুড়ির কালীরহাটের বাসিন্দা ৫৯ বছরের সুভাষচন্দ্র রায় কিডনির অসুখে আক্রান্ত। ভর্তি রয়েছেন জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল চত্বরে রয়েছেন তাঁর ছেলে বিমান রায়। তাঁর অভিযোগ, রাতে আধ ঘণ্টারও বেশি সময় ধরে একেবারে হাসপাতালের কাছে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাজি ফাটানো হয়। এই বাজির শব্দে কানে তালা লাগার অবস্থা হয়েছিল আমাদের। তাহলে রোগীদের কী অবস্থা দাঁড়ায় সেটা সহজেই অনুমেয়। জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, কী হয়েছে খোঁজ নিয়ে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ