Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ২

জলঙ্গিতে নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ২
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে নিষিদ্ধ কাশির সিরাপ সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের বাড়ি জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার মাঠপাড়া এলাকায়। বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিস ওই দু’জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১১৭ বোতল কাশির সিরাপ বা‌জেয়াপ্ত করা হয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, খবর আসে ওইদিন দক্ষিণ ঘোষপাড়া এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করা হবে। সেইমতো পুলিস কর্মীরা ওত পেতে থাকেন। বুধবার রাতে দু’টি বাইকে দু’জনকে বস্তা নিয়ে আসতে দেখে পুলিসের সন্দেহ হয়। পুলিস তল্লাশি চালাতেই কাশির সিরাপ উদ্ধার হয়। ধৃতরা বাংলাদেশে পাচারের জন্য ওই সিরাপ নিয়ে যাচ্ছিল। আর কারা এই পাচারের সঙ্গে জড়িয়ে রয়েছে, তা পুলিস খতিয়ে দেখছে। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ