Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়

জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া পুরসভার প্রতিটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া পুরসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেএমডিএ ও হাওড়া পুরসভা বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহকারী পাইপলাইনে জরুরি ভিত্তিতে ছিদ্র মেরামত ও পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করবে। সে কারণেই পরিস্রুত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। তবে শুক্রবার সকাল ৬টা থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুরসভা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ