Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

জাল রড কাণ্ডে পুলিসের জালে আরও এক অভিযুক্ত

ময়নাগুড়িতে জাল রড কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করতে পারল পুলিস। তবে জানা গিয়েছে, তদন্তে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।

জাল রড কাণ্ডে পুলিসের জালে আরও এক অভিযুক্ত
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে জাল রড কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করতে পারল পুলিস। তবে জানা গিয়েছে, তদন্তে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।
Advertisement
পুলিস সূত্রে খবর, তৃতীয় ধৃতের নাম বিপুল সূত্রধর। অভিযুক্তকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিস। বর্তমানে ছয় দিনের পুলিসে হেফাজতে রয়েছে সে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে বলে পুলিসের তরফে দাবি করা হয়েছে। তাদের খোঁজেও শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, এর আগে  জাল রড কাণ্ডে দু’জন গ্রেপ্তার হতেই বিপুল সূত্রধর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। প্রথমে সে লুকিয়ে ছিল অসমে। তার খবর পেয়ে ময়নাগুড়ি থানার একটি টিম অসম যেতেই অভিযুক্ত পালিয়ে আসে চেরাপুঞ্জিতে। এরপর আসে কলকাতায়। সেখান থেকে জলপাইগুড়ি আসতেই তার মোবাইল ট্র্যাক করে দিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ