নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের দাপুটে এক নেতার বিতর্কিত ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এনিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে (যদিও ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি বর্তমান)। ওই তৃণমূল নেতা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য। তিনি বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের নেতাও। সদ্য তাঁর একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে এই নেতাকে এক মহিলার সঙ্গে বিবস্ত্র অবস্থায় দেখা যাচ্ছে। এই মহিলাও তৃণমূলের এক পরিচিত মুখ। যদিও তৃণমূলের জেলা নেতৃত্ব বলছে, ভাইরাল সমস্ত ছবি বিকৃত করা। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আর ওই নেতার দাবি, এটা আলোচনার কোনও বিষয়ই নয়। তাই কোনও মন্তব্য করব না।



