Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা হাসপাতাল পরিদর্শনে মহিলা কমিশনের চেয়ারপার্সন

জেলা হাসপাতাল পরিদর্শনে মহিলা কমিশনের চেয়ারপার্সন
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লিনা গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন শিলিগুড়ির জেলা হাসপাতালের ওয়ান স্টপ কেন্দ্র পরিদর্শন করতে। নির্যাতিতা মহিলাদের চিকিৎসা পরিষেবা ও প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য তৈরি হয়েছে ওয়ান স্টপ। তিনদিনের সফরে তিনি দার্জিলিং ও জলপাইগুড়ি যাবেন সেখানকার ওয়ান স্টপ সেন্টারগুলি পরিদর্শন করতে। লিনা বলেন, ওয়ান স্টপ সবে শুরু হয়েছে। পরবর্তীতে হাসপাতালগুলি আমাদের রিপোর্ট পাঠালে বুঝতে পারব ওয়ান স্টপ থেকে কতটা সাহায্য পাচ্ছেন নির্যাতিতারা। এই সফরের আরও একটি দিক রয়েছে। আমাদের কাছে বেশকিছু বিষয় নিয়ে অভিযোগ রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ