Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় দেহ সংরক্ষণের আবেদন, শুনানি আজ

জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় দেহ সংরক্ষণের আবেদন, শুনানি আজ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দেহ সংরক্ষণ চেয়ে বুধবার ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মৃত মৌসম চট্টোপাধ্যায়ের পরিবারের আইনজীবী। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দেহ সংরক্ষণ করার আর্জি জানিয়ে মামলা দায়েরের আর্জি জানান আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। অভিযোগ, মৌসমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও জেল হাসপাতালে ইচ্ছাকৃতভাবে তাঁকে চিকিৎসা করানো হয়নি। তাই তাঁর দেহ সংরক্ষণ করা হোক এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হোক। বিচারপতি জানিয়েছেন আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি। 
Advertisement
অতীতে ঠিকাদারি কারবারের সঙ্গে যুক্ত মৌসমকে গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানা। পুলিসি হেফাজতের পর প্রথমে বারাকপুর এবং পরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে মৌসমকে রাখা হয়।
মৌসমের মায়ের অভিযোগ, সোমবারও ছেলের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখন ছেলে জানায়, তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এর ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ মৌসমের বাড়িতে ফোন করে জানায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, হাইকোর্ট আগেই চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও ওরা কোনও ব্যবস্থা করেনি। তার জেরেই মৃত্যু হয়েছে। এরপর বিজেপি এবং নিহত কর্মীর পরিবারের তরফে ময়নাতদন্তের জন্য দেহ সংরক্ষণ করার আর্জি জানানো হয়। একইসঙ্গে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আবেদন জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ