সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলায় চলতে থাকা উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেন। কাজ ঠিক মতো হচ্ছে কি না কলকাতা থেকেই সমন্বয় পোর্টালের মাধ্যমে তার নজরদারি চলছে বলে মুখ্যমন্ত্রী এদিন কার্যত জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে ৪৫ হাজার ৫০০ জনকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হবে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত, পুরসভা ও লোকসভা ভোটের জন্য অনেক কাজ থমকে যাচ্ছে। থমকে যাওয়া কাজ এখন থেকে শেষ করতে হবে। আগামী আর্থিক বছরের কাজ ডিসেম্বর মাসে শেষ করতে হবে।
Advertisement
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বলেন,সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ দ্রুত শেষ করতে হবে। এই জেলায় বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে ১৯ লক্ষ মানুষ এসেছে। এরপরেই জেলা প্রশাসনের আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, জেলায় বিভিন্ন জনজাতির মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষার ছাপানো ফর্ম দিতে হবে।
জেলার হোমস্টে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জেলায় ৩৪টি হোমস্টের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। এথেলবাড়ি ও জয়গাঁয় শিল্প তালুকের প্লট বিলি না হওয়ায় মুখ্যমন্ত্রী এদিন জেলা প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত প্লট বিলির নির্দেশ দেন জেলাশাসক আর বিমলাকে।
আলিপুরদুয়ার জেলা হওয়ার ১১ বছর পরেও জেলা সদরে আজও স্টেডিয়াম হয়নি। প্যারেড গ্রাউন্ডে খেলাধুলোর জন্য জমি চিহ্নিত হলেও সেই জমি ঘেরার কাজ হয়নি।
প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী। মমতা একথা শোনার পর ওই কাজের জন্য রাজ্যসভার এমপি ল্যাড থেকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে পুলিস সুপারের প্রশংসা করে বলেন, ওয়াই রঘুবংশী ভালো অফিসার। এসপি’কে জেলায় আরও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বাড়ানোর নির্দেশ দেন। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, এবার নেতাজি জন্মজয়ন্তীর প্রধান অনুষ্ঠান হবে উত্তরবঙ্গে। ২৩ তারিখ সবাইকে শাঁখ বাজানোরও নির্দেশ দেন।