সংবাদদাতা, বনগাঁ: জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগে দুই দোকানদারকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিস। ধৃতদের নাম সুমনকুমার ঘোষ (৩৬) ও অসিত দাস (৪৪)। জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক দীর্ঘদিন ধরে গোপনে বেআইনিভাবে ভারতীয় জাল পরিচয়পত্র তৈরির কাজে যুক্ত ছিল। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের ধরে ফেলে। আদালতে পাঠিয়ে ধৃতদের নিজেদের হেফাজতে চায় বাগদা থানার পুলিস। এরপর আদালতের তরফে অভিযুক্তদের ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।



