ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি পূর্ণ বয়স্ক হাতি। ত্রিপুরার খোয়াই জেলার ঘটনা। শনিবার রাতে এই দুর্ঘটনার পর প্রচুর রক্তপাত হয় ওই হাতির। রাজ্য পশু হাসপাতালের চিকিৎকেদের একটি দল হাতিটিকে পরীক্ষা করে। জানা গিয়েছে, খোয়াই জেলার চম্পলাই এলাকা হাতির করিডর বলে পরিচিত। সেখানে ট্রেনের সর্বোচ্চ গতি নির্ধারিত রয়েছে। কিন্তু আগরতলা থেকে ধর্মনগরগামী লোকালের চালক ওই সীমার চেয়ে বেশি গতিতে ট্রেন চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। হাতির দল রেল লাইন পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। জখম হাতির পিছনের পা দু’টি গুরুতর জখম হয়েছে।



