বেঙ্গালুরু: পাহাড়ের উপর মন্দির। দেবী দর্শনের সুযোগ মেলে বছরে একবারই। দীপাবলি উপলক্ষ্যে ভক্তদের জন্য খোলে মন্দিরের দরজা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিড় করেছিলেন অগণিত মানুষ। কিন্তু ক’দিন ধরে টানা বৃষ্টির জেরে ঘটে গেল বিপত্তি। দর্শন করে ফেরার পথে পাহাড়ি রাস্তায় পিছলে গিয়ে জখম হলেন অন্তত ১২ জন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিকমাগালুরুতে। পুলিস ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দেবীরাম্মা পাহাড়ে এই দুর্ঘটনায় জখমদের চোট গুরুতর নয়। তাঁদের উদ্ধার করে নিরাপদে মালনাড় শহরে ফিরিয়ে আনা হয়েছে।



