Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝোপের ভিতর কুয়োয় উদ্ধার দেহ

ঝোপের ভিতর কুয়োয় উদ্ধার দেহ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার রাতে আন্দুলের দুইল্যা স্টেশনের কাছে একটি ঝোপের ভিতরে কুয়ো থেকে মাঝবয়সি এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম বিশ্বনাথ মাজি (৪০)। তাঁর বাড়ি জগাছায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। স্থানীয় বাসিন্দারা জানান, আন্দুল রোডের ধারে একটি কাঠগোলার পাশে জঙ্গলাকীর্ণ জায়গায় কুয়োর মধ্যে দু’টি হাওয়াই চটি ভেসে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপরেই খবর দেওয়া হয় সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়িতে। পুলিস ও দমকল ঘটনাস্থলে গিয়ে কুয়োর ভিতর থেকে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, প্রায় দিনই বিশ্বনাথকে ঝোপের ভিতরে ঢুকতে দেখা যেত। কিন্তু তিনি কীভাবে কুয়োর ভিতর পড়ে গেলেন, খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ