Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ঝাঁপ বন্ধ করল হিন্ডেনবার্গ, ঘোষণা কর্ণধারের

ঝাঁপ বন্ধ করল হিন্ডেনবার্গ, ঘোষণা কর্ণধারের
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: যাবতীয় কর্মকাণ্ড গুটিয়ে নিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। বুধবার কর্ণধার নেথান অ্যান্ডারসন এই কথা ঘোষণা করেন। ২০২৩ সালে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিল হিন্ডেনবার্গ। শেয়ার বাজারে চরম ধাক্কা খেয়েছিল আদানি গোষ্ঠীর কোম্পানিগুলি। এরপর সেবির চেয়ারম্যান মাধবী পুরী বুচের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ। বুধবার অ্যান্ডারসন আচমকাই সংস্থা বন্ধের কথা জানান। তিনি বলেন, ‘কোনও ভয়, আতঙ্ক, অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু তথ্য প্রকাশ্যে আনার প্রয়োজন ছিল, তা করেছি। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।’ হিন্ডেনবার্গ রিপোর্ট তুলে ধরে বিজেপিকে বারবার অস্বস্তিতে ফেলেছিল কংগ্রেস। তাই বিজেপি এবার সুর চড়িয়ে বলেছে, ভারত-বিরোধী পরীক্ষানিরীক্ষা যে চলছিল, এখন ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে। পাল্টা কংগ্রেসের কটাক্ষ, হিন্ডেনবার্গ বন্ধ হওয়া মানে ‘মোদানি’-র ক্লিনচিট পাওয়া নয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ