Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এয়ারক্রাফ্টে যান্ত্রিক ত্রুটি!

ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এয়ারক্রাফ্টে যান্ত্রিক ত্রুটি!
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
দেওঘর, ১৫ নভেম্বর: ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এয়ারক্রাফ্টে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। আজ, শুক্রবার দেওঘর থেকে দিল্লি ফেরার সময়েই সেই ত্রুটি ধরা পড়ে। যার ফলে প্রধানমন্ত্রী ওই এয়ারক্রাফ্টটিতে আর রওনা দেননি। সেই কারণে আপাতত দিল্লি ফিরতে দেরি হবে প্রধানমন্ত্রীর। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তাঁর এয়ারক্রাফ্টটি দেওঘরের বিমানবন্দরে রেখে মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে। আজ, শুক্রবার বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়। সেই কারণেই এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ, শুক্রবার সকালে প্রথমে বিহারের জামুইতে যান মোদি। সেখান থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেন তিনি। আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে। তার জন্যই দলের হয়ে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। দুপুরে প্রচার সেরে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময়েই তাঁর এয়ারক্রাফ্টে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কী কারণে এয়ারক্রাফ্টটিতে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ