Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঝাড়খণ্ডের বোকারোতে পথ দুর্ঘটনায় হত ৫, জখম ৩

ঝাড়খণ্ডের বোকারোতে পথ দুর্ঘটনায় হত ৫, জখম ৩
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি, ১৪ ডিসেম্বর: ঝাড়খণ্ডের বোকারোতে ভয়াবহ পথ দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হল পাঁচজনের। জখম তিন। গতকাল, শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের দান্তু গ্রামের কাছে বোকারো-রামগড় জাতীয় সড়কের উপর প্রথমে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক্টর ও ট্রেলার। তার কিছুক্ষণ পরেই ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর ও ট্রেলারে সোজা গিয়ে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। সেই গাড়িতে ছিলেন মোট আটজন যাত্রী। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করে পুলিস। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গোটা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জখমদের মধ্যে একজন মহিলা ও নাবালিকা রয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ