Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঝাড়খণ্ডে শপথ নব-নির্বাচিত বিধায়কদের

ঝাড়খণ্ডে শপথ নব-নির্বাচিত বিধায়কদের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি: বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার বিধানসভার পরিষদীয় মন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর, রাজস্ব ও ভূমিমন্ত্রী দীপক বিরুয়া, শ্রমমন্ত্রী সঞ্জয়প্রসাদ যাদব সহ সব দলেরই নবনির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার স্টিফেন মারান্ডি। গত ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত সোরেন। গত ৫ ডিসেম্বর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১১ জন বিধায়ক। এবারে বিধানসভা নির্বাচনে বিপুল জয় নিয়ে ক্ষমতায় এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন জোট। ঝাড়খণ্ড বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৫৬টি জয় পেয়েছে ইন্ডিয়া। অপরদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে মাত্র ২৪টি আসন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ