Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঝাড়খণ্ডে রফা চূড়ান্ত ইন্ডিয়ার

ঝাড়খণ্ডে রফা চূড়ান্ত ইন্ডিয়ার
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি: ইন্ডিয়া শরিকদের শান্ত করে ঝাড়খণ্ডে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল জেএমএম। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়াই করবে ৪৩টি আসনে। কংগ্রেস প্রার্থী দিচ্ছে ৩০টি আসনে। লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল প্রার্থী দেবে ছ’টি আসনে আর বামেদের হাতে থাকবে ৩টি কেন্দ্র। ৮২ আসনের মধ্যে অবশ্য তিনটি কেন্দ্রে কোনও সমঝোতা হয়নি। আসনগুলি হল ধানওয়ার, ছত্রপুর ও বিশ্রামপুর। বলা হচ্ছে ওই তিন আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে ইন্ডিয়া জোটের দলগুলি। এর মধ্যে ধানওয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে। জেএমএমের সাধারণ সম্পাদক বিনোদে পান্ডে জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে বামদলগুলি, আরজেডি ও জেএমএম ইন্ডিয়া জোটের ছাতায় একযোগে লড়াই করবে। এই দলগুলির আসন রফা চূড়ান্ত। তবে তিনটি কেন্দ্রে জোটের একাধিক দল প্রার্থী দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ