Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে জব ড্রাইভ, পর্যটন সংস্থায় সুযোগ ২৫ কর্মপ্রার্থীর

ঝাড়গ্রামে জব ড্রাইভ, পর্যটন সংস্থায় সুযোগ ২৫ কর্মপ্রার্থীর
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মঙ্গলবার ঝাড়গ্রাম কালেক্টরেট অফিসে জেলার ছেলেমেয়েদের নিয়ে প্রথমবার জব ড্রাইভ কর্মসূচি হল। জেলার ২৫ কর্মপ্রার্থী এদিন বেশ কয়েকটি পর্যটন সংস্থায় ট্রেনি হিসেবে কাজ পেল।   
Advertisement
ঝাড়গ্রামে পর্যটন শিল্পের প্রসার ঘটছে। ফলে এই শিল্পে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। জেলার পর্যটন ব্যবসায় স্থানীয় ছেলেমেয়েদের অগ্ৰাধিকারের ভিত্তিতে কাজের সুযোগ দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। কর্ম বিনিয়োগ কেন্দ্রে এদিন জেলার যুবক-যুবতীদের নিয়ে এই প্রথম জব ড্রাইভ কর্মসূচির আয়োজন করা হয়। ৬০ জন যুবক যুবতী অংশ গ্ৰহণ করেন। ঝাড়গ্রাম জেলার একাধিক পর্যটন সংস্থার তরফে এদিন ইন্টারভিউ নেওয়া হয়। ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠনের সাধারণ সম্পাদক শিবাশিস চট্টোপাধ্যায় বলেন, জেলায় পর্যটন ব্যবসার পরিধি বাড়ছে। হোটেল, হোম স্টে, রিসর্ট, লজগুলোতে কুক, রিসেপশনিস্ট, হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কাজে কর্মীর চাহিদা বাড়ছে। প্রাথমিকভাবে ইন্টারভিউতে যোগ দেওয়া ৬০ জনের মধ্যে এদিন ২৫ জনকে ট্রেনি হিসেবে নিয়োগ করা হয়েছে। পর্যটন শিল্পে কর্মী নিয়োগের জন্য প্রতিমাসে একবার করে জব ড্রাইভ কর্মসূচি করার প্রস্তাব আমরা দিয়েছি। কর্মী নিয়োগের ক্ষেত্রে জেলার যুবক যুবতীদের অগ্ৰাধিকারের ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুনাভ দত্ত এদিন বলেন, কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে ধারাবাহিকভাবে জব ড্রাইভ কর্মসূচি হচ্ছে। এই প্রথম শুধুমাত্র জেলার যুবক যুবতীদের জন্য জব ড্রাইভ হল। জেলার পর্যটন শিল্পে এদের নিযুক্ত করা হবে।  একাধিক হোটেল, হোম স্টে ও রিসর্টের মালিকরা এসে বিভিন্ন পদের জন্য ট্রেনি হিসেবে কর্মী বাছাই করে নিয়েছেন। জেলার পর্যটন শিল্পের প্রসারে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ