নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ৪৪ লক্ষ টাকা নিয়ে বিবাদের জেরে ‘অপহরণ’ করা হয় গরফার এক যুবককে। পরিবারের তরফে তেমনই দাবি করা হয়। সোমবার অপহৃতের বাবার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ঝড়খালির একটি লজ থেকে যুবককে উদ্ধার করল গরফা থানার পুলিস। যুবকের নাম তমোজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Advertisement
সোমবার রাতে ওই যুবকের বাবা থানায় এসে লিখিত অভিযোগ করে জানান, তাঁর ছেলেকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। সে বাড়িতে ফোন করে জানিয়েছে, মুক্তিপণ দিয়ে তাকে ছাড়াতে হবে। রাতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে গরফা থানার টিম ঝড়খালির লজে হানা দেয়। যুবককে উদ্ধার করে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, হোটেলে অপহরণকারীদের পাওয়া যায়নি। তাই পুলিস বোঝার চেষ্টা করছে, অপহরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না। স্থানীয় সূত্রে খবর, গরফার বেণী বন্দ্যোপাধ্যায় অ্যাভিনিউয়ের বাসিন্দা বছর চল্লিশের তমোজিতের বাজারে অনেক ঋণ রয়েছে। বিষয়টি জানতে যুবককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, অপহরণের তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, অতীতে একাধিকবার অপহরণের গল্প ফেঁদে পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ বাবদ টাকা আদায় করেছে এই যুবক। এবারও তেমন কিছু ঘটেছে কি না, জানার চেষ্টা করছে পুলিস।
এদিকে, অপহরণের তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, অতীতে একাধিকবার অপহরণের গল্প ফেঁদে পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ বাবদ টাকা আদায় করেছে এই যুবক। এবারও তেমন কিছু ঘটেছে কি না, জানার চেষ্টা করছে পুলিস।



