নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরে ব্যস্ত সময়ে তীব্র যানজট তৈরি হচ্ছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক জ্যামে যানবাহনের গতি থমকে যাচ্ছে। সামান্য পথ যেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। যা থেকে মুক্তি চাইছেন শহরবাসী।
Advertisement
ঝাড়গ্রাম জেলা হওয়ার পর শহরে মানুষের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যাও বাড়ছে। শহরের বহর বাড়লেও প্রয়োজনের তুলনায় রাস্তা নেই। রাস্তার দু’পাশ দখল করেছে ছোট দোকান, গুমটি, ঠেলাগাড়ি। যার জেরে রাস্তার পরিসর আরও ছোট হয়ে গিয়েছে। ছোট হয়ে যাওয়া রাস্তার মধ্যে দিয়েই সব ধরনের যানবাহন চলাচল করছে। ব্যস্ত সময়ে যানজট তৈরি হচ্ছে। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়, শিবমন্দিরের মোড়, পোস্ট অফিস মোড়, সুভাষ পার্ক, কেড়িয়া মোড়, হাসপাতালও কলেজ মোড়ের দু’পাশে নিত্যদিন যানজট তৈরি হচ্ছে। ফলে শহরবাসীকে নাকাল হতে হচ্ছে। শহরের বাসিন্দারা দাবি তুলছেন, এই মোড়গুলির ৫০ মিটারের মধ্যে যেকোনও ধরনের যানবাহনের পার্কিং বন্ধ করতে হবে। রাস্তার উপর ঠেলাগাড়ি রাখা ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। হাসপাতাল ও কলেজ মোড়ের দু’পাশের রাস্তায় দু’চাকা ও চারচাকা গাড়ি রাখা বন্ধ করতে হবে। প্রধান রাস্তার স্টপেজ বাদে যত্রতত্র বাসে যাত্রী তোলা যাবে না।
ঝাড়গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৌস্তভ রায় বলেন, শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিকভাবে হচ্ছে। শহরের ৫ নম্বর জাতীয় সড়কে রেল ক্রসিংয়ের উপর উড়ালপুল হওয়ার পর যানজট কমার আশা করেছিলাম। কিন্তু তা কমেনি। উড়ালপুল সংলগ্ন শিবমন্দির মোড়ে ব্যস্ত সময়ে ব্যাপক যানযট তৈরি হয়। ছোট গাড়ি ট্রাফিক না মেনে কোর্ট রোডে ঢুকে পড়ে। যার জেরে ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। পুরসভা ও পুলিস তারপরেও নির্বিকার। শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা তাপস মাইতি বলেন, পাঁচমাথার মোড় থেকে হাসপাতালের মোড়ের দু’পাশে দিনেরাতে বাইক, ছোট চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকে। ট্রাফিক পুলিসের সেদিকে নজর নেই। যার জেরে শহরে যানযট আরও তীব্র হচ্ছে। ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, শহরের একাধিক রাস্তার সংস্কারের কাজ চলছে। ফুটপাথ দখলমুক্ত করার অভিযানও চলছে। সমস্যা নিরসনে পুলিসের সঙ্গে আমরা বসব। যানযটমুক্ত শহর গড়তে আমরা বদ্ধপরিকর।