Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে হাতির মৃত্যু নিয়ে বিভ্রান্ত   করার চেষ্টা? ক্ষুব্ধ প্রধান বিচারপতি

ঝাড়গ্রামে হাতির মৃত্যু নিয়ে বিভ্রান্ত   করার চেষ্টা? ক্ষুব্ধ প্রধান বিচারপতি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতি মৃত্যু নিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ উঠল ঝাড়গ্রামের ডিএফওর বিরুদ্ধে। ভর্ৎসনার মুখে শেষে হলফনামা প্রত্যাহার করে নিল রাজ্য।
Advertisement
ঝাড়গ্রামে দু’বছরে তিনটি হাতির অস্বাভাবিক মৃত্যুতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেখানে মামলাকারীর তরফে অভিযোগ, দু’টি ক্ষেত্রে হুলা পার্টির মশালের আগুনে, খুঁচিয়ে ও পিটিয়ে খুন করা হয়েছে দু’টি হাতিকে। আর একটি হাতিকে গত বছর অজ্ঞান করে বনদপ্তর সরিয়ে নিয়ে গেলেও তারপর থেকে আর সেই হাতির খোঁজ নেই। 
এই অভিযোগে মঙ্গলবার ডিএফও ঝাড়গ্রামের জমা দেওয়া হলফনামা দেখে চরম বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবীকে সতর্ক করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, ‘হয় এখনই হলফনামা প্রত্যাহার করুন, না হলে আমরা জরিমানা করব। একজন আইএফএস অফিসারের এমন দায়িত্বজ্ঞানহীন হলফনামা বরদাস্ত করা হবে না। আমরা মনে করি না, একজন আইএফএস অফিসার এতটা অন্তঃসারশূন্য হবেন। ওঁকে কেউ নির্দেশ দিয়েছেন এমনটা লিখতে, তাই হয়তো উনি লিখেছেন।’ এরপরেই রাজ্য ওই হলফনামা প্রত্যাহার করে নেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ