সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের রবীন্দ্র সভাকক্ষে সার্ভিক্যাল ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের মহিলা সেল ও আইকিউএসির যৌথ উদ্যোগে এইদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সিস্টার ইনচার্জ লীনা পাল ছাত্রছাত্রীদের কাছে সার্ভিক্যাল ক্যান্সারের কারণ ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি অত্যন্ত গুরুত্ব দেন টিকাগ্রহণ প্রক্রিয়ার উপর। এছাড়াও সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশের উপর গুরুত্ব প্রদানের জন্য লীনা পাল কলেজকে একটি মরুগোলাপ গাছ উপহার দেন।



