Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্দলে সাইবার বন্ধু সেলের উদ্বোধন

জগদ্দলে সাইবার বন্ধু সেলের উদ্বোধন
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার সন্ধ্যায় বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া জগদ্দল থানায় ‘সাইবার বন্ধু সেল’-এর উদ্বোধন করলেন। পুলিস কমিশনার জানিয়েছেন, গত আট মাসে বারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় ২৬ কোটি টাকার সাইবার প্রতারণা হয়েছে। সেই প্রতারণার তদন্তে নেমে বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সাড়ে পাঁচ কোটি টাকা উদ্ধারও করেছে। জগদ্দল থানায় যাঁরা প্রতারণার শিকার হয়েছিলেন, এদিন তাঁদের হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়। পুলিস কমিশনার রবিবার বারাকপুরের বিবেক মেলাতেও একটি সাইবার সেলের উদ্বোধন করেছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ