Bartaman Logo
২৭ মে, ২০২৬

জ্বালানি তেল রপ্তানি থেকে উঠল উইন্ডফল ট্যাক্স

জ্বালানি তেল রপ্তানি থেকে উঠল উইন্ডফল ট্যাক্স
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: তেল সংস্থাগুলির মুনাফার পথ আরও প্রশস্ত করল মোদি সরকার। প্রত্যাহার করা হল পেট্রপণ্য রপ্তানির উপর দু’বছর ধরে ধার্য থাকা উইন্ডফল ট্যাক্স। সোমবার থেকে এটিএফ, অপরিশোধিত তেল, পেট্রল এবং ডিজেলের উপর থেকে এই কর উঠে যাচ্ছে। পাশাপাশি তুলে নেওয়া হচ্ছে পেট্রল এবং ডিজেলের রপ্তানির উপর ধার্য করা রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস বা আরআইসি’ও। সরকারের এই দুই সিদ্ধান্তের ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওএনজিসির মতো বড় তেল সংস্থাগুলির মুনাফার পরিমাণ আরও বাড়বে।
Advertisement
কোনও সংস্থা বা শিল্প অতিরিক্ত লাভের মুখ দেখলে তার উপর উইন্ডফল ট্যাক্স বসায় সরকার। ২০২২ সালের জুলাই মাসে পেট্রপণ্যের রপ্তানির উপর বসানো হয় এই কর। তেল সংস্থাগুলি এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছে। তাদের যুক্তি, উৎপাদনের উপর বিরূপ প্রভাব ফেলছে এই বিশেষ ট্যাক্স। সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও), শুল্ক দপ্তর এবং পেট্রলিয়াম মন্ত্রক পর্যাোলচনা করে উইন্ডফল ট্যাক্স তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার থেকে তা কার্যকর হয়েছে। 
সম্পর্কিত সংবাদ