Bartaman Logo
১ জুন, ২০২৬

উড়িয়ে দেওয়া হবে জম্মু রেল স্টেশন, পায়রার পায়ে বাঁধা হুমকি চিরকূট ঘিরে চাঞ্চল্য

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জম্মু রেল স্টেশন। পায়রার পায়ে বাঁধা চিরকুটে এমনই হুমকি-বার্তা। জম্মু ও কাশ্মীরের জম্মু জেলার  পাকিস্তান সীমান্ত লাগোয়া আর এস পুরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর হাতে ওই পায়রা ধরা পড়ে।

উড়িয়ে দেওয়া হবে জম্মু রেল স্টেশন, পায়রার পায়ে বাঁধা হুমকি চিরকূট ঘিরে চাঞ্চল্য
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০

শ্রীনগর: বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জম্মু রেল স্টেশন। পায়রার পায়ে বাঁধা চিরকুটে এমনই হুমকি-বার্তা। জম্মু ও কাশ্মীরের জম্মু জেলার  পাকিস্তান সীমান্ত লাগোয়া আর এস পুরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর হাতে ওই পায়রা ধরা পড়ে। সেটির পায়ে বাঁধা ওই চিরকুট উদ্ধার করা হয়। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

Advertisement

পুলিসের এক পদস্থ  আধিকারিক জানিয়েছেন, গত ১৮ আগস্ট সকাল ৯ টা নাগাদ কাটমারিয়া এলাকায় একটি পায়রাকে ধরে নিরাপত্তা বাহিনী।   মনে করা হচ্ছে, পাকিস্তান থেকেই উড়ে এসেছে পায়রাটি। এর আগেও একাধিকবার পাক সীমান্তের ওপার থেকে উড়ে এসেছে বেলুন, পতাকা এমনকি পায়রাও। সেগুলির মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠানো হত। তবে পায়রার মাধ্যমে এধরনের হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম। নিরাপত্তাবাহিনী জানিয়েছে, চিরকুটে ইংরেজি ও উর্দুতে লেখা ছিল ওই হুমকি বার্তা। বিস্ফোরণে স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি চিঠিতে ছিল ‘কাশ্মীরের স্বাধীনতা’, ‘সময় এসে গিয়েছে’-র মতো শব্দবন্ধও। গোটা ঘটনা একটা বড়সড় চক্রান্তের অংশ বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।  পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ওই চিরকুট উদ্ধারের পরই স্টেশন ও রেল লাইনে নিরাপত্তা বাড়ানো হয়। পাঠানো হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিমও। স্থানীয় পুলিসকে এব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ