Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

১৫ ফেব্রুয়ারি থেকে জল্পেশ মেলা, টিকিটের দাম কমে ২০ টাকা

১৫ ফেব্রুয়ারি থেকে জল্পেশ মেলা, টিকিটের দাম কমে ২০ টাকা
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন জল্পেশ মেলা। এই মেলার প্রস্তুতিতে ব্যস্ত জলপাইগুড়ি জেলা পরিষদ ও মন্দির কমিটি। এবছর দর্শনার্থীদের জন্য আগের বারের থেকে টিকিটের মূল্য কমানো হয়েছে। গতবার যে টিকিটের দাম ৫০ টাকা ছিল সেটা এবার ২০ টাকা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব। মেলার আকর্ষণে রয়েছে নাগরদোলা থেকে শুরু করে, টয়ট্রেন সহ নানা সামগ্রী। মন্দির রং করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মন্দিরে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ চলছে।  টিকিটের দাম কমায় দর্শনার্থীদের সংখ্যা আরও বেশি হবে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ। জল্পেশ মেলা উত্তরবঙ্গের অন্যতম বড়ো সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ