• মাতৃহারা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত মার্চ মাসে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়। সেই সময় শ্যুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বইয়ে ফিরেছিলেন জ্যাকলিন।



