Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জোড়া তাজা বোমা উদ্ধার

জোড়া তাজা বোমা উদ্ধার
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: বিএসএফের ১৪৯ নং ব্যাটালিয়নের ছাউনির পাশেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি বৈষ্ণবনগর থানা এলাকার টাউনশিপ সংলগ্ন গ্যামনপাড়া মাঠের। কয়েকবছর আগেও ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল।  স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে কয়েকজন ফুলের মেলা দেখতে এসেছিলেন। তাঁরাই ওই বোমা দুটি দেখতে পেয়ে মেলা কমিটির সদস্যদের জানান। খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। মেলা কমিটির সদস্য নাজমুল শেখ জানান, খবর পেয়ে আমরা গিয়ে দেখি দুটি বল পড়ে রয়েছে। সেগুলি আসলে বোমা  ছিল। সন্দেহ হওয়ায় পুলিসকে খবর দেওয়া হয়। বৈষ্ণবনগর থানার পুলিস গিয়ে ঘটনাস্থল লাল ফিতে দিয়ে ঘিরে ফেলে। সোমবার সকালে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা জানান, বোমা দুটি তাজা ছিল। এরপর কর্মীরা বোমা দুটি নিষ্ক্রিয় করে দেন। স্থানীয় বাসিন্দা অতুল সরকার জানিয়েছেন, এভাবে মেলা এবং বিএসএফের ছাউনির পাশে বোমা উদ্ধার হ‌ওয়ায় আমরা হতবাক। বিস্ফোরণ হলে বড় ক্ষতি হতো। 
Advertisement
বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার জানিয়েছেন, বোমা উদ্ধারের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ