সংবাদদাতা, ইসলামপুর: সাব-ডিভিশনাল অফিস স্পোর্টস অ্যাসোসিয়েশনের নক-আউট ক্রিকেট টুর্নামেন্টে জয়ী ইসলামপুর পুলিস ডিস্ট্রিক্ট। ৮ ফেব্রুয়ারি কোর্ট ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল। বিভিন্ন সরকারি দপ্তরের ৮ টি দল টুর্নামেন্টে অংশ নেয়। ইসলামপুর পুলিস ডিস্ট্রিক্ট ও ইসলামপুর প্রাইমারি সাউথ সার্কেল ফাইনালে ওঠে। রবিবার দুপুরে ফাইনাল হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৩ বলে ১০ ইউকেট হারিয়ে ১৩৯ রান করে পুলিস ডিস্ট্রিক্ট। জবাবে ব্যাট করতে নেমে প্রাইমারি সাউথ সার্কেল ২০ ওভাবে ৭ উইকেটের বিনিময়ে ১২৪ রান করে। ১৫ রানে জয়ী হয় পুলিস ডিস্ট্রিক্ট।



