নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুরে জোড়াখুনের মামলায় জামিন পাওয়া নাবালকের জামিন বাতিলের শুনানি পিছিয়ে গেল। সোমবার আলিপুর জজ কোর্টের বিশেষ চাইল্ড আদালতে এই বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য সরকারি কৌঁসুলি শিবনাথ অধিকারী জানান, ২১ ডিসেম্বর এনিয়ে শুনানির দিন ধার্য করেছে আদালত। ওইদিন সরকার পক্ষ প্রথম সওয়ালে অংশ নেবে।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে আনন্দপুর থানা এলাকায় একটি গাড়ির ভিতরে এক মহিলা ও এক শিশুকে খুন করা হয়। সেই মামলায় কলকাতা গোয়েন্দা পুলিস তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার মধ্যে একজন ছিল নাবালক। কলকাতা জুভেনাইল জাস্টিস বোর্ড তার জামিনের আর্জি মঞ্জুর করে। সেই জামিন বাতিল করতে কলকাতা গোয়েন্দা পুলিসের হোমিসাইড শাখা আলিপুর জজ কোর্টে আবেদন জানায়। এদিন ছিল তারই শুনানি।



