Bartaman Logo
২৭ মে, ২০২৬

জোড়া দুর্ঘটনা, মৃত ৬

জোড়া দুর্ঘটনা, মৃত ৬
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
অসমের কাছাড় জেলায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ছ’জনের। সোমবার সকাল ১১টা নাগাদ শিলচর কালাইন সড়কে রানিঘাটের কাছে পুরানো লোহার সেতুতে প্রথম ঘটনাটি ঘটে। একটি বলেরো গাড়ি ও যাত্রীবাহী অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চারজন একই পরিবারের। অন্যদিকে, শিলাচর-মিজোরাম জাতীয় সড়কের সংযোগকারী কাজিডহরের রাস্তায় বাইকের সঙ্গে সংঘর্ষ হয় ১৬ চাকার লরির। এর জেরে অনীশ চৌহান নামে বাইক চালকের মৃত্যু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ