Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ী বিপিআরসি

আন্তঃক্লাব সুপার ডিভিশন ক্রিকেটে শুক্রবারের ম্যাচে ১১ রানে জয়ী হল বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব (বিপিআরসি)। এদিন মোহিতনগর ক্লাব ও পাঠাগারকে (এমএনসিওপি) হারিয়ে দেয় তারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপিআরসি।

জয়ী বিপিআরসি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আন্তঃক্লাব সুপার ডিভিশন ক্রিকেটে শুক্রবারের ম্যাচে ১১ রানে জয়ী হল বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব (বিপিআরসি)। এদিন মোহিতনগর ক্লাব ও পাঠাগারকে (এমএনসিওপি) হারিয়ে দেয় তারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপিআরসি। ৩৫ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে সক্ষম হয় এমএনসিওপি। জয়ী দলের হয়ে এদিন বিজয় দে ৫৬ বলে ৫৫ এবং শুভজিৎ শর্মা ৪৪ বলে ৫১ রান করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ