Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ী আলিপুরদুয়ার ও ক্ষুদিরাম কলেজ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের পরিচালনায় কিরণচন্দ্র মেমোরিয়াল আন্তঃ কলেজ টি-২০ ক্রিকেটে বুধবার প্রথম খেলায় এপিসি কলেজকে ৩ উইকেটে হারিয়ে জয়ী হল শহিদ ক্ষুদিরাম কলেজ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে এদিন টসে জিতে ফিল্ডিং নেয় ক্ষুদিরাম কলেজ।

জয়ী আলিপুরদুয়ার ও ক্ষুদিরাম কলেজ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের পরিচালনায় কিরণচন্দ্র মেমোরিয়াল আন্তঃ কলেজ টি-২০ ক্রিকেটে বুধবার প্রথম খেলায় এপিসি কলেজকে ৩ উইকেটে হারিয়ে জয়ী হল শহিদ ক্ষুদিরাম কলেজ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে এদিন টসে জিতে ফিল্ডিং নেয় ক্ষুদিরাম কলেজ। প্রথম ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে এপিসি কলেজ। জবাবে ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে জয়ী হয় শহিদ ক্ষুদিরাম কলেজ। 
Advertisement
এদিনের দ্বিতীয় ম্যাচে আলিপুরদুয়ার কলেজ ও সেলিসিয়ান কলেজের মধ্যে খেলা হয়। টসে জিতে প্রথম ফিল্ডিং নেয় আলিপুরদুয়ার কলেজ। ২০ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ১৬১ রান করে সেলিসিয়ান কলেজ। জবাবে ১৬.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬২ রান করে জয়ী হয় আলিপুরদুয়ার কলেজ।
Advertisement
সম্পর্কিত সংবাদ