Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউনিক আইডি নম্বর পাওয়া বাকি অর্ধেকের বেশি উপভোক্তার

ইউনিক আইডি নম্বর পাওয়া বাকি অর্ধেকের বেশি উপভোক্তার
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ির উপভোক্তাদের আধার যাচাইয়ের মাধ্যমে একটি ইউনিক আইডি নম্বর দিতে হচ্ছে। সেই কাজ অনেক দিনই শুরু হয়েছে। কিন্তু সেই কাজের পর্যালোচনা করতে গিয়ে দেখা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় এখনও অর্ধেকের বেশি উপভোক্তা এই নম্বর পাননি। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে পঞ্চায়েত দপ্তর। জেলা প্রশাসনকে এই কাজে আরও গতি আনার নির্দেশ দিয়েছে তারা। 
Advertisement
এই জেলায় ১ লক্ষ ৫১ হাজার ৯১৪ জন উপভোক্তাকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তরের নির্দেশ অনুসারে প্রত্যেককে একটি অভিন্ন নম্বর দেওয়া হবে। আধার যাচাইয়ের মাধ্যমে ব্লক অফিসে এই কাজ করা হচ্ছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত এই জেলায় মাত্র ৩১ শতাংশ উপভোক্তা এই ইউনিক ইউডিআইএন নম্বর পেয়েছেন। কেন এই পরিস্থিতি? জেলা প্রশাসন জানিয়েছে, বিগত দু’সপ্তাহের বেশি সময় ধরে গঙ্গাসাগর ও মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আধিকারিকরা ব্যস্ত ছিলেন। সে কারণেই এই কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। উল্লেখ্য, রাজ্যে ৭১ শতাংশ উপভোক্তা এই নম্বর পেয়ে গিয়েছেন।
সম্পর্কিত সংবাদ